বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আন্ওয়ার আহমদের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, স্মৃতিপদক প্রদান, কবিতা পাঠ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ‘লেখমালা’ সম্পাদক কবি মামুন মুস্তফাকে ‘কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫’ প্রদান করা হয়।
শনিবার বগুড়া শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ স্মৃতিপদক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে কবি আন্ওয়ার আহমদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণ, তাঁর কবিতা পাঠ এবং একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শেষে দেশীয় ফল ও কেক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
