তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পরিকল্পনা শিল্পকলা একাডেমির
দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে তৃণমূল পর্যায় থেকে রাজধানী পর্যন্ত সাংস্কৃতিক জোয়ার সৃষ্টির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির মেয়াদকালীন সময়ে গৃহিত নানা পদক্ষেপ এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেছেন এর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
সম্প্রতি জিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একাডেমি ঘিরে তাঁর বিগত কাজের বিবরণী ও নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেন।
প্রধান কার্যক্রম ও অর্জনসমূহ:
-
জাতীয় ও লোক উৎসব: নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী নজরুল উৎসব, বর্ষার গান, রাগভিত্তিক সংগীতানুষ্ঠান ও নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি লোকসংগীত, বাউল, লালন ও হাসন রাজার গান নিয়ে নিয়মিত উৎসব আয়োজন করা হয়।
-
গুণীজন সম্মাননা: কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
-
ইনক্লুসিভ সমাজ ও ধর্মীয় উৎসব: একটি অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সমাজ গঠনের লক্ষ্যে বাংলা নববর্ষের র্যালি ও বৈশাখী মেলার পাশাপাশি ইদ, দুর্গাপূজা ও বড়দিনের মতো সকল ধর্মের উৎসবগুলো একাডেমির উদ্যোগে উদযাপিত হয়েছে।
-
শিল্প ও বিপ্লবের মেলবন্ধন: তরুণদের অংশগ্রহণে জুলাই বিপ্লবের মূল দর্শন—মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ভাবনাকে কেন্দ্র করে ‘জুলাই আর্ট ক্যাম্প’ ও বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
-
প্রকাশনা ও গবেষণার গুরুত্ব: গবেষণামুখী ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, মুনীর চৌধুরী ও এস এম সুলতানের কাজ নিয়ে একাধিক নতুন বই ও পত্রিকা প্রকাশ করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা:
-
‘‘শিকড় থেকে শিখরে’’ প্রতিযোগীতা: তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে দেশের প্রতিটি জেলায় ‘শিকড় থেকে শিখরে’শীর্ষক সাংস্কৃতিক ও নাট্য উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
-
ঐতিহ্যবাহী লোকজ শিল্প: আগামী শীত মৌসুমে সারাদেশে যাত্রাপালা, সার্কাস, লাঠি খেলা, নৌকাবাইচ ও ঘোড়দৌড়ের প্রশিক্ষণের পাশাপাশি জাতীয় উৎসব আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।
-
অবকাঠামো সংস্কার: একাডেমির অর্গানোগ্রাম সংশোধন, পরিচালনা পরিষদ পুনর্গঠন, মিলনায়তন সংস্কার এবং যন্ত্রশিল্পীদের প্রশিক্ষণ নিশ্চিতে আলাদা চর্চাকক্ষ বরাদ্দ করা হয়েছে।
মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন জানান, বিগত ১৭ বছরের অপসংস্কৃতির প্রভাব কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুপথে রাখতে সুস্থ ধারার ঐতিহ্যবাহী সংস্কৃতির বিস্তার ঘটানোই একাডেমির মূল লক্ষ্য
