আত্মবিনাশি পাখির পালক দেহে ফোটে শুষ্ক সরোজ বিল
ঠোঁটের আহারে খোলা বিপন্ন পামর ও শুঁয়োপোকা
আকাশ চিরে নির্বাপিত নক্ষত্র নেমে আসে কাছে,
বন্ধ্যা নদীর সাথে যুগ-সমাগমে—সিংহলগ্নে।
প্রোষ্ঠপদী রাতে শোনা যায় স্রোতধ্বনি—
তারও চোখ বুজে আসে শ্মশান মিছিলে;
শুকাবে পৃথিবী, সুধা—ঠোঁটে কার চুম্বনস্বাদ
এখনো বেঁচে আছে কিঞ্চিত অবলোকে, অমোঘ প্রীণন।
উপদেষ্টা মণ্ডলী: ড. সন্দীপক মল্লিক প্রফেসর, বাংলা বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা।…
