আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রকাশ্যে এলো গান “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ”। কথা লিখেছেন এস এম কাইয়ুম, সুরে রাহুল কুমার দত্ত, সংগীত পরিচালনায় মুশফিক লিটু এবং কণ্ঠে নাজমুন মুনিরা ন্যান্সি।
গানে উঠে এসেছে দেশীয় মাছ ও জলাশয় সংরক্ষণ, জাটকা-মা ইলিশ রক্ষা, কারেন্ট জাল বন্ধের আহ্বান এবং মাছের পুষ্টিগুণ, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির বার্তা। শিগগিরই ভিডিও চিত্রায়নের মাধ্যমে এটি টেলিভিশনে প্রচারিত হবে।






