স্বকিয়তায় নারী
ফাল্গুনী এলিজাবেথ
নিবৃত দেহাবরণে শূন্য মাটির বুকে ছুরি,
গলিত লোহার মাঝে ঝলসানো প্রত্যুষ উষা,
কর্কশ সুরে হর্ণ বেজে উঠে সূর্যরশ্মি,
অলিতে গলিতে হৃদয়হীন সব মালবিকার সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে কোথায়?
মৃত মানুষের মাংস হাতে নেমে আসে এক চাঁদ,
সাথে কিছু চুমকি ও আবির মাখা মুখোশ,
মাথা নোয়ানোই যার স্বভাব –
তারে কইয়ো, কোমল সুরে আঘাতের পর বিদ্রুপ করা যায় ।
স্বমরণ জানে কত ব্যথা এই বুকে,
হৃদয়ের স্পন্দণ অবারিত গোলাকার হচ্ছে বৃত্তে,
শুকনো পিপাসু নারীর চুলে বাঁধা যত কাঁটার সারি,
রক্তাক্ত শরীরে রক্তশূণ্যতায় ব্যথা হচ্ছে খুব,
আজন্ম পাপ, তাপ, নারীত্বেই সৃষ্টি হয় মোলায়েম শতাব্দী।






