আপন এখন এমন লালিত্যে রয়েছে, দেহ রাখা রক্ষা মাধ্যমে
সর্বাঙ্গ লাল চিন্তার ধৈর্য্যে তার কাছে দেবো লিপির সম্পাদন।
অবশ্যম্ভাবী সাধুসঙ্গে যত কথামৃত, সব চেতনের আকার মান
নতুন দশকে পেশাদার শ্লেষ্মা বিক্রি করবো, বিক্ষোভের মধ্যে!
মাটির সরু বাগানের নিচে টুকরো লাল কপড় সিদ্ধি সরোবর
সারমেয়কে হাড্ডি দিতে এলে মানুষের জন্য সর্বজনীন ভাবি
দোতারার নাভী টান, দুই বালিশ ঢেউয়ের মতোই লালার সত্য
মেরুমুখী আরাম, এই খাবার ভৃত্যবর্গ খাচ্ছে আমাদের মেনে।
বৈরাগ্য সমৃদ্ধ চিন্তাস্ত্র, বিয়াল্লিশটা দাঁতের মধ্যেও একটা গান
সরলতম খিদের ঘেউ, যদি কোনদিন আনুগত্য স্বীকার করে
লাল চিন্তার পাশে আমার আপন তিনটি নীতির মানে আগুন,
চিতার আগুনেই লালিত্য ঝরবে, চিন্তাস্ত্রের ক্ষ্যাপা জলাতঙ্কে।




১ Comment
Pingback: ণই নভেম্বর সংখ্যা ২০২৬