চোখ আটকে যায় প্রতিটি মানুষের
যারা স্বাধীনতা বিসর্জনে ভায়োলিন বাজায়
সঙ্গী একাকীত্বে…
নিজেকে ছাড়িয়ে যে চাকচিক্য— বুক পকেটে
রেখেছিল নিজের প্রিয়তমার নিস্তেজ হওয়া বকুল
সেও ভিতরে ভিতরে ভাঁজ খুলেছে-এতগুলো বছর ধরে…
তারা একবারও বলতে পারে না—
তুমি মধ্যরাতে খুলেছিলে আমার শাড়ি
অতঃপর…
ভালোবাসা! এই অনুভূতি প্রবণ চিত্রকর্মটিও
আজ পরাক্রান্ত।
এই চরাচরে- নিঝুম রাত
কাল সন্ধ্যায় হাতছাড়া হয়— তোমার জন্য সমবেদনাসমগ্র
খুবই বেখাপ্পা লাগে— ব্যগ্রতা দেখায়
ভালোবাসার অভিমান গুচ্ছ কিংবা অহংকারে শীতগ্রস্ত সকাল
ভিজে ভিজে চলে— কুয়াশায় পা ধুয়ে…




১ Comment
Pingback: ণই নভেম্বর সংখ্যা ২০২৬