পর্যাপ্ত চিতা। সামনে হারমোনিয়াম, যদি।
সাধ্যমতো ডাক! বিরল এ সুরঘর। এসে।
ডোম ও যম। কাতারে।
পড়বে তুমি এমন বাইপাস। এবার বাঁচা যায়।
উদ্ধারে এসে এক লোমশ
ধরল তাবর সুর। দেহে আঁকা রানওয়ে।
তখন, জানালা ধরে তোমার তেরছা বয়স
উঠছিল বাজাতে ডুগডুগি। গাছটি
মেঘ ঘিরে এবং আমলকী একটি
একার ভেতর ময়না টিয়া খেলছিল।
এই নিয়ে, কেউ তুমি কোনো তোয়াজে
হাত দিয়েছ। চাবুক দেয় এই খবর।
যখনো, আগুয়ান বাঘ ও হারমোনিয়াম
………………….. .. মধ্যবর্তী
কেশর তাতানো চোখ নিভছিল-জ্বলছিল!
এবং উনি একজন হালকামতো নেতাই
দেহ ফোল্ডিং করে তাঁবুর দিকে, নয়তো কাম্পিং।






