১.
নির্বাক চোখ— রাতের গভীরতাকে নিঃসঙ্গতা দিয়ে পরিমাপ করতে পারি নি। আমি যে নির্জনে দাড়িয়ে থাকা ঐ প্রাণহীন ইমারত; যার প্রতিটি অনুভূতির জানালায় বেদনার পেরেক মারা।
২.
চোখ রেখেছো দু’চোখে তুমি, শ্বাস ফেলেছো বুকে,
অশ্রু আমায় নিঃস্ব করেছে, কি এক অজানা সুখে।
মোট পঠিত: 24