কারো চঞ্চলতা যদি অসীম নিরবতাকে স্পর্শ করে
তবে সে নীরবতা নেমে আসুক সমস্ত জগৎ জুড়ে।
অস্তিত্বের অবগাহনে একবার ঘুরে আসুক—
আমার নির্বাক ভালোবাসার পিরামিডে আশ্রিত
লালিত স্বপ্ন; মখমলের আলতো পরশ ছুঁয়ে যাক
অসস্পষ্ট নীলিমার একাকিত্ব; কী চঞ্চলতা আহা !
দৃষ্টির আড়ালে লুকানো স্পর্শকাতর কথাগুলো-
কবিতা কিংবা গানের গল্প হয়ে ওঠতে চায়না আর
অনুভূতির স্তরে স্তরে বেদনার নীল আবরণ গাঢ়—
হয়ে উঠুক আরও, ঝুলকালি ছেয়ে যাক হৃদয়ের—
অবশিষ্ট অংশ; থেমে যাক নির্বিঘ্ন রথের চাকা…
মানুষের অন্তরতর দায় জীবনতোয়া সবুজ খুঁজে নেয়া : সবুজময়ী প্রকৃতির অন্তঃপুরের আলো খুঁজে নেয়া। বিজ্ঞানবোধের…






