ফাইল ও ফরম্যাট
- ইউনিকোড বা অভ্র ফন্টে, ১২-১৪ পয়েন্ট সাইজে .doc/.docx ফাইলে লেখা পাঠান।
- ইমেইল: noipatrika@gmail.com
- বাক্য বা লাইনে বিন্যাস-জনিত সমস্যা থাকলে সঙ্গে পিডিএফ ফাইলও যুক্ত করুন।
- ইমেইলের সাবজেক্টে লেখার ধরন/ক্যাটাগরি উল্লেখ করুন।
প্রকাশযোগ্যতা
- পত্রিকা বা ম্যাগাজিনে পূর্ব-প্রকাশিত লেখা সরাসরি পাঠাবেন না। পূর্ব প্রকাশের বিষয়টি সম্পাদককে জানান; সম্পাদনা পরিষদ আগ্রহী হলে তখন পাঠাবেন। ফেসবুক বা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত লেখা পাঠানো যাবে।
- কবিতা: সর্বোচ্চ ৫টি। প্রয়োজনে সম্পাদনা পরিষদ অতিরিক্ত লেখা চেয়ে নেবে।
- অশুদ্ধ বানান ও অস্পষ্ট বাক্যগঠন যথাসম্ভব পরিহার করুন।
- ব্যক্তিগত, সাম্প্রদায়িক বা লৈঙ্গিক বিদ্বেষভাবাপন্ন লেখা প্রকাশযোগ্য নয়।
সম্পাদনা
- লেখায় পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন প্রয়োজন হলে সম্পাদনা পরিষদ লেখককে অনুরোধ করতে পারে, অথবা লেখকের সম্মতিক্রমে নিজেরাই সম্পাদন করতে পারে।
সম্মানী ও স্বত্ব
- আপাতত লেখক সম্মানী দিতে আমরা অপারক। লেখকরা আমাদের অবস্থা জানেন বিধায় তাঁদের কেবল ‘ধন্যবাদ’ জানাই। আপনাদের মূল্যবান লেখা দিয়ে আমাদের পত্রিকাটি ঋদ্ধ করার জন্য আবারও অশেষ ধন্যবাদ।
- লেখার স্বত্ব লেখকের কাছেই থাকে। পরবর্তীতে অন্যত্র প্রকাশ করতে চাইলে ণই আপত্তি করবে না, তবে পূর্ব-প্রকাশের ক্রেডিট উল্লেখ করা বাঞ্ছনীয়।
- ণই-তে প্রকাশিত সব লেখা বিভিন্ন মাধ্যমে প্রকাশ ও সংরক্ষণের অধিকার কর্তৃপক্ষ রাখে।
যোগাযোগ ও সময়সীমা
- লেখা পাঠানোর পর প্রকাশের জন্য ব্যক্তিগত যোগাযোগ পরিহার করুন। তিন মাসের মধ্যে প্রকাশিত না হলে ধরে নিতে হবে ণই তা প্রকাশে অপারগ— সেক্ষেত্রে অন্যত্র পাঠানো যাবে।
- কোনো লেখা প্রকাশ না হলে কর্তৃপক্ষ কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নয়।
ধন্যবাদ ও শুভকামনা
এস এম কাইয়ুম
সম্পাদক, ণই সাহিত্য পত্রিকা





